Tuesday, May 19, 2026

নাড্ডার সঙ্গে বৈঠকের আগে দিলীপ কেন বললেন, বিজেপি ক্লাব নয়, রাজনৈতিক দল!

Date:

Share post:

বিধানসভায় বিজেপির মুখ কি দিলীপ ঘোষ নন? বিজেপির রাজ্য সভাপতির সাফ জবাব, ভারতীয় জনতা পার্টি কোনও ক্লাব নয়। এটা একটা রাজনৈতিক দল। এখানে কে সভাপতি হবেন, আর মুখ্যমন্ত্রী হবেন, সেটা ঠিক করে দল। এটার জন্য দলের শীর্ষ কমিটি রয়েছে। যারা এসব নাম নিয়ে জনমানসে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন, তারা বুঝতেই পারছেন না দলের এসবে কোনও আগ্রহ নেই। দল নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে এক একজনকে। আমরা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। প্রত্যেকটা পদক্ষেপের জন্য আমাদের দলকে জবাব দিতে হয়।

বুকের ওপর পা দিয়ে রাজনীতি করব, দিলীপের এই কথায় রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ অবশ্য দলের সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করতে যাওয়ার আগে বলে গেলেন, এ কথা তো আমি আগেও বলেছি, জনসভায় বলেছি, নতুন কথা নয়। কেউ আমাদের মারবে, খুন করবে, মিথ্যা মামলায় জেলে পুরবে, পুজো করতে গেলে দল বেঁধে মারবে, আর আমরা ফুল আর রসগোল্লা ছুঁড়ব, তা তো হয় না। আবারও বলছি, যারা এসব করবে, তাদের বুকের উপর পা দিয়ে রাজনীতি করব।

উত্তরবঙ্গে একের পর এক জেলা সফর করে কলকাতায় ফেরার আগেই দিলীপ দিল্লি যান। দিলীপের জন্মদিনের দিনই দলের সভাপতি অভিনন্দন জানিয়ে বলেছিলেন, জেলা সফর সেরে কলকাতায় ফেরার আগে যেন বাংলার সভাপতি দিল্লি ঘুরে যান। তাই দিল্লিতে। সন্ধেয় বৈঠক। অন্যদিকে দিল্লি থেকে কলকাতায় নেমে দলের কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাশ বিজয়বর্গীয় সোজা মুকুল রায়ের বাড়িতে এদিন আসেন। সে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...