Saturday, June 20, 2026

মুকুলের তিন পদ না দিলীপের অটুট দুর্গ? দুই শিবির কী বলছে?

Date:

Share post:

রবিবার দুটি বৈঠক হয়েছে।
কলকাতায় কৈলাশের সঙ্গে মুকুল রায়। দিল্লিতে জে পি নাড্ডার সঙ্গে দিলীপ ঘোষ।

এরপর দুই শিবির থেকে কিছু বক্তব্য ছড়িয়েছে, যার সত্যতা যাচাই সম্ভব হয়নি।

কৈলাসের সঙ্গে মুকুলের কথার পর মুকুলশিবিরের জল্পনা:
তিনটি পদ তৈরি মুকুলের জন্য।
সর্বভারতীয় সহসভাপতি।
বাংলার যুগ্ম পর্যবেক্ষক।
বাংলার নির্বাচক কমিটির প্রধান।
পদ পেলেই তৃণমূলে ভাঙন ধরাবেন মুকুল রায়।
তাছাড়া রাজ্য সভাপতি পদে বদল আসছে। দিলীপ ঘোষের বদলে হবেন স্বপন দাশগুপ্ত।

আর নাড্ডার সঙ্গে বৈঠকের পর দিলীপ ঘোষের শিবিরের চর্চা:
দিলীপ সভাপতি থাকছেন। নাড্ডা পূর্ণ আস্থা রেখে কাজ চালাতে বলেছেন।
বিক্ষুব্ধ রাজনীতি বরদাস্ত করা হবে না। তবে কমিটিতে কিছু রদবদল হতে পারে।
দিল্লি যদি কাউকে কোনো পদ দিয়ে কৌশলে খুশি রাখে, সেটা ভোটের স্বার্থে আপাতত মেনে নেবেন দিলীপরা।
বিতর্কিত বক্তব্য থেকে সতর্ক থাকবেন দিলীপ, তবে স্বাধীনভাবে কাজ করবেন তিনি।

এই দুই শিবিরের চর্চা তীব্রতর হয়েছে। কোনটা ঠিক, কোনটা ভুল সময় বলবে।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...