Friday, June 26, 2026

বন্যায় বিপর্যস্ত একাধিক রাজ্য, জারি রেড অ্যালার্ট

Date:

Share post:

বন্যায় বিপর্যস্ত দেশের একাধিক রাজ্য। ভেসে গিয়েছে চাষের জমি, ঘর-বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। বিহার, অসম, অন্ধ্রপ্রদেশে লাগাতার বৃষ্টিতে নাজেহাল অবস্থা।  অন্ধ্রপ্রদেশের পূর্ব ও পশ্চিম গোদাবরী জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ জলমগ্ন একাধিক গ্রাম । চলছে উদ্ধারকাজ। SDRF তিনটি দলকে মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজের জন্য ৷

বন্যা পরিস্থিতিতে , পূর্ব গোদাবরী জেলায় প্রশাসন ইতিমধ্যেই প্রায় ২০০০ মানুষকে ত্রাণ শিবিরে পাঠিয়েছে ৷ এখনও পর্যন্ত বন্যায় কারোর মৃত্যু হয়নি ৷ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে । এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সর্তকতা। জানা গিয়েছে, দেবীপটনম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এখানে ৩৬টি গ্রাম পুরো ডুবে গিয়েছে ৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রভাবিত এলাকায় উদ্ধার কাজের জন্য ৩২টি বিশেষ টিম গঠন করা হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় এই টিমগুলি কাজ করছে।

বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। তবে, অসমের বন্যা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে ৷ প্রভাবিতর সংখ্যা কমেছে ৷ রবিবার বন্যায় মোট ১১৮১২ প্রভাবিত হয়েছেন ৷ শনিবার অবশ্য এই সংখ্যা ছিল ১৩৩০০ ৷ অসমের ৩১টি গ্রাম ও ১৬৩০ হেক্টর জমি জলমগ্ন ৷

ছত্তিসগড়ে গত ২৪ ঘণ্টায় লাগাতার বৃষ্টি হওয়ার কারণে জনজীবন প্রভাবিত হয়েছে ৷ রাজ্যের দক্ষিণ দিকে বস্তর এলাকায় একাধিক গ্রামে সড়ক যোগযোগ ভেঙে গিয়েছে ৷ লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের সমস্ত জেলা আধিকারিক ও পুলিশ কর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে ৷
মহারাষ্ট্রের দুটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...