Friday, June 26, 2026

Breaking: প্রাইভেট স্কুলের বেতন, ২ সদস্যের কমিটি গড়ে দিল হাইকোর্ট

Date:

Share post:

প্রাইভেট স্কুলের বেতনবিতর্কে দুই সদস্যের কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্ট। এর মধ্যে একজন হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। অন্যজনের নাম মঙ্গলবার কোর্টে জানাবে রাজ্য। এই কমিটি মামলা সংক্রান্ত ১১২ টি স্কুলের আয়ব্যয়ের হিসেব দেখে রিপোর্ট দেবে।

আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,” এর আগে কোর্ট বলেছিল জুলাই পর্যন্ত বকেয়া বেতন ১৫ অগাস্টের মধ্যে দিতে হবে। এবার পুরোপুরি কমিটি করে দিল হাইকোর্ট।” অয়ন বলেন,” আমার মক্কেল অ্যাডামাস স্কুল সব নিয়ম মানে। ছাড় দেয়। কিন্তু বাসের তেলের খরচ মকুব করলেও বাসচালক, কর্মীদের বেতনের বাবদ খরচ মকুব করবে কীভাবে? ক্লাস হোক বা অনলাইন হোক, শিক্ষকদের বেতনও তো দিতে হয়। ফলে যতটা ছাত্রদের ছাড় দেওয়ার ততটাই দেওয়া হয়। তার বেশি দিলে পরিকাঠামো ভেঙে পড়বে। হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন। মামলাকারীরাও বাস্তব বুঝলে ভালো।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...