Friday, June 26, 2026

চাঁদে হবে পাকা বাড়ি, প্রয়োজন মানবমূত্র !

Date:

Share post:

এতদিনে হতে চলেছে স্বপ্নপূরণ । চাঁদের মাটিতে হবে বাড়ি। এমনি ওমনি বাড়ি নয়, একেবারে পাকা বাড়ি ! মূত্র দিয়ে তৈরি হবে ইট! আর সেই ইট দিয়ে চাঁদে নির্মাণ করা হবে বাড়ি! এমনই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও) এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্সের (আইআইএসসি) গবেষকরা।

বিজ্ঞানীরা দাবি করছেন, ব্যাকটেরিয়ার মাধ্যমে চাঁদের মাটিতে ভারী কিছু নির্মাণ করা সম্ভব। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একদল গবেষক দিচ্ছেন এই স্বপ্ন সত্যি হওয়ার হাতছানি। তাঁদের দাবি, চাঁদের মাটিতে ইট তৈরি করার প্রক্রিয়া তাঁরা মাথা খাটিয়ে বের করে ফেলেছেন।

আইআইএসসি এক বিবৃতিতে জানিয়েছে, চাঁদের মাটির সঙ্গে মানুষের মূত্রে থাকা ইউরিয়া মেশানো হলে সেটি বিক্রিয়ার মাধ্যমে ইট জাতীয় উপাদানে পরিবর্তিত হতে পারে। আর চিরাচরিত সিমেন্টের পরিবর্তে গুয়ার গাম অর্থাৎ এক জাতীয় আঠা দিয়ে গাঁথা হবে সেই ইট।  আর এইসব দিয়েই তৈরি হবে চাঁদে স্বপ্নের বাড়ি।

সম্প্রতি সিরামিকস ইন্টারন্যাশনাল এ প্রকাশিত দুটি গবেষণার অন্যতম লেখক তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক অলোককুমার বলেন, এটা সত্যিই দারুণ উত্তেজনার। কারণ এখানে দুটি পৃথক ক্ষেত্র অর্থাৎ জীববিজ্ঞান এবং যান্ত্রিক কৌশলকে একসঙ্গে মিলিয়ে কাজ করা হবে।

হিসেব বলছে, এক পাউন্ড উপাদান পৃথিবীর বাইরে মহাকাশে পাঠানোর জন্য ব্যয় হবে কমপক্ষে সাড়ে সাত লক্ষ টাকা। ফলে বাড়ি তৈরি যেন ক্রমশই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। কিন্তু এবার উপায় হল।

আইআইএসসি এবং ইসরোর মিলিত প্রচেষ্টায় চাঁদের মাটির সঙ্গে মানবমূত্রে থাকা ইউরিয়া মিলিয়ে তৈরি করা হবে নির্মাণকার্যের জন্য কাঁচামাল।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...