Saturday, April 4, 2026

উদ্বোধন হলো কলকাতা হাইকোর্টের নতুন ইউটিউব চ্যানেলের

Date:

Share post:

জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে সোমবার থেকে হাইকোর্টে চালু হলো ইউটিউব চ্যানেল। হাইকোর্টের মেডিয়েশন সেন্টার এই চ্যানেল তৈরির উদ্যোগে নেয়। এদিন

মেডিয়েশন সেন্টার এবং কাউন্সিলিয়েশন কমিটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলের উদ্বোধন হয়।

ইউটিউব চ্যানেলে কলকাতা হাইকোর্টের বিচারপতি, আইনজীবী, প্রশিক্ষিত মিডিয়েটর ছাড়াও অন্যদের বক্তব্য নিয়মিতভাবে দেওয়া হবে। পাশাপাশি কীভাবে কোনও বিরোধের দ্রুত মীমাংসা করা সম্ভব তা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হবে। অনেক সময় সামান্য কোনও বিরোধ থেকে আইনি বিরোধ শুরু হয়। এক্ষেত্রে মিডিয়েটররা বিরোধের কারণ খুঁজে বের করবেন। একইসঙ্গে তা মেটানোর চেষ্টা করবেন।

প্রসঙ্গত, আইনমন্ত্রক কয়েক বছর আগেই মেডিয়েশন সেন্টার খুলেছে সব আদালতে। গত বছর থেকে মেডিয়েশন সেন্টারের কাজে গতি এনেছে কলকাতা হাইকোর্ট। খোলা হয়েছে মেডিয়েশন সাইট। এবার মেডিয়েশন সিস্টেমকে অনলাইনে নিয়ে যাওয়া হলো।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...