Monday, April 6, 2026

বিজেপিতে শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ শাহজাদ আলি

Date:

Share post:

শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ শাহজাদ আলি যোগ দিলেন বিজেপিতে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রথম সারিতে দেখা গিয়েছিল তাঁকে। রবিবার, গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি।

দক্ষিণ দিল্লিতে সিএএ-এনপিআর বিরোধিতায় প্রতিবাদের শাহিনবাগের অন্যতম মুখ হয়ে উঠে ছিলেন শাহজাদ। সেই তিনিই এদিন রাজ্য সভাপতি আদেশ গুপ্তা ও শ্যাম জাজুর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপিতে যোগ দিয়ে শাহজাদ আলি বলেন, “বিজেপির বিরুদ্ধে মুসলমানদের ভুল বোঝানো হচ্ছিল। বিজেপি আমদের শত্রু নয়। আমরা একসঙ্গে বসে সিএএ নিয়ে কথা বলব। সেই কারণেই আমি দলে যোগ দিলাম”।
বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা জানান, মুসলিমদের উন্নতির মূলস্রোতে আনাই লক্ষ্য।
বিজেপি নেতা শ্যাম জাজু বলেন, মুসলিমরা বুঝতে পেরেছেন তাঁদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। যখন সিএএ নিয়ে কথা হচ্ছিল তখন কিছু রাজনৈতিক দল মুসলিমদের ভুল পথে চালিত করেছে। যখন তাঁরা বুঝেছেন, তখন শাহিনবাগে উপস্থিত মানুষ আজ বিজেপিতে আসছেন। যদিও এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে শাহিনবাগ আন্দোলনের অন্যান্য নেতৃত্ব।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...