Saturday, April 4, 2026

রাজ্যের নার্সিং কলেজগুলিতে ২,৬৬৭টি আসন বাড়ালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের নার্সিং কলেজগুলিতে ২,৬৬৭টি আসন বাড়ানো হলো৷ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে নার্সের অভাব মেটাতে নতুন নিয়োগের পাশাপাশি নার্স তৈরি করাও জরুরি। সে কারনেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে জিএনএম, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিং আসন রয়েছে। রাজ্যের বিভিন্ন নার্সিং কলেজে বর্তমানে সাড়ে চার হাজার জিএনএম আসন ছিল। এবার তা বেড়ে হল ৫,৫৭৭টি। একইভাবে বেসিক বিএসসি নার্সিং আসন ১,৬৭৫ থেকে বেড়ে হল ২,৭৬০টি। পোস্ট বেসিক আসন বাড়ল ৫৫৫ থেকে বেড়ে হল ৯৫৫। এমএসসি নার্সিং-এর আসন ছিল ২৮০টি, বেড়ে হল ৩৮৫।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...