Saturday, April 4, 2026

মহামারির আবহে জীবিকাচ্যুত আইনজীবী এবং ল ক্লার্কদের সাহায্যের দাবিতে বিক্ষোভ

Date:

Share post:

করোনা আবহে জীবিকাচ্যুত হয়েছেন বহু আইনজীবী এবং ল ক্লার্ক। তাদের সাহায্যের দাবিতে সোমবার দেশ জুড়ে বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস। সংগঠনের আহ্বায়ক দিবাকর ভট্টাচার্য জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে বহু আইনজীবী এবং ল ক্লার্কের জীবিকা বন্ধ হয়ে যাওয়ার সামিল। ফলে তাঁরা আর্থিক ভাবে বিপন্ন হয়ে পড়ায়, পরিবার নিয়ে নাজেহাল । সেই কারণে তাঁদের জন্য মাসিক ৩০ হাজার টাকা এবং বিনা সুদে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে ।
এদিন এআইএলএজে দাবি করেছে, তাদের কেউ করোনা আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসকরা ব্যবস্থা করতে হবে । এমনকি পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে ভিডিও সম্মেলনের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রের আইন মন্ত্রক এবং দেশ ও রাজ্যগুলির বার কাউন্সিলে এ দিন দাবিপত্রও জমা দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...