Saturday, April 4, 2026

আজ ঢাকায় ভারতের বিদেশ সচিব, বৈঠকের বিষয় নিয়ে জল্পনা

Date:

Share post:

মহামারি আবহে মঙ্গলবার একদিনের ঢাকা সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। জানা গিয়েছে, এদিন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে জরুরি বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিদেশ সচিবের ঢাকা সফর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে শ্রিংলার।

ভারতের বিদেশ সচিবের সফর নিয়ে বাংলাদেশ বিদেশ মন্ত্রক ও ঢাকায় ভারতীয় দূতাবাস কোনও মন্তব্য করেনি। আচমকা এই ঢাকা সফর নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এই সফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনীতিবিদরা। অনেকের মতে, বাংলাদেশে চিনের করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি যাতে সেদেশ না দেয়, তা নিশ্চিত করতেই এই ঝটিকা সফর।

প্রসঙ্গত, মুজিববর্ষ উপলক্ষে মার্চ মাসে শেষবারের মতো ঢাকায় যান শ্রিংলা। কিন্তু মহামারির কারণে মুজিববর্ষের অনুষ্ঠান বাতিল হয়ে যায়। তাই বাংলাদেশ জাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে চিনের সঙ্গে বাংলাদেশের সখ্য পছন্দ নয় নয়াদিল্লির। বিভিন্নভাবে সেই বার্তা দিয়েছে কেন্দ্র। কূটনীতিবিদদের মতে তাই এবার সরাসরি বাংলাদেশে যাচ্ছেন বিদেশ সচিব।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...