Saturday, April 4, 2026

বেসরকারি স্কুলের বেতন, ২ সদস্যের কমিটিতে হাইকোর্টে নাম প্রস্তাব সরকারের

Date:

Share post:

বেসরকারি স্কুলের বেতন পর্যালোচনায় দুই সদস্যের কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাজ্য সরকার শিক্ষাবিদ গোপা দত্তের নাম প্রস্তাব করেছে হাইকোর্টে। দুই সদস্যের কমিটির মধ্যে একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস তা সোমবার জানিয়েছিল আদালত। আরেকটি নাম রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী এদিন গোপা দত্তের নাম প্রস্তাব করে সরকার।

দুই সদস্যের এই কমিটি মামলা সংক্রান্ত ১২১ টি স্কুলের আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। এই রিপোর্ট ৭ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে জমা দেবে সংশ্লিষ্ট কমিটি। প্রসঙ্গত, এর আগে ১৫ আগস্টের মধ্যে বকেয়া বেতনের ৮০ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছিল, বেতন না দিলে পড়ুয়া অনলাইন ক্লাস করতে বা অনলাইন পরীক্ষা দিতে পারবে কি না সেই সিদ্ধান্ত নিতে পারবে স্কুলগুলি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...