Thursday, June 25, 2026

স্বস্তির খবর: কোভিড রিপোর্ট নেগেটিভ রাজ-ঘরণী শুভশ্রীর

Date:

Share post:

সোমবারই পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই রাজ-ঘরণী শুভশ্রীকে নিয়ে উদ্বেগ শুরু হয়। কারণ তিনি অন্তঃসত্ত্বা। রাজের সঙ্গে একই বাড়িতে ছিলেন তিনি। তবে মঙ্গলবার দুপুরে রাজ নিজেই টুইট করে জানান, “খুশির খবর, শুভশ্রী এবং পরিবারের বাকি সকলের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ। স্বস্তি পেলাম। আমি ভাল আছি। আলাদা ঘরে থাকছি। আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ”।
সোমবার দুপুরে পরিচালক রাজ চক্রবর্তী টুইট করে জানান, তিনি করোনা আক্রান্ত। তিনি জানান, আপাতত হোম আইসোলেশনে থাকবেন তিনি।


এর পর থেকেই শুভশ্রীকে নিয়ে উদ্বেগে ছিল পরিবার, আত্মীয়, বন্ধুরা। কারণ, সন্তানসম্ভবা রাজের স্ত্রী। তাই তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তায় ছিলেন সকলেই। শুভশ্রীর রিপোর্ট নেগেটিভ আসায় আপাতত স্বস্তিতে পরিবার। সম্ভবত সেপ্টেম্বরে সন্তান জন্ম নিতে চলেছে তাঁদের বলে ইঙ্গিত পরিবারের।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...