Saturday, April 4, 2026

সুশান্ত মামলায় অভিনেতার বাবাকে জিজ্ঞাসাবাদ ইডির

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কিনারা করতে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার অভিনেতার বাবা কৃষ্ণ কুমার সিংকে জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারী অফিসাররা। ইডি সূত্রের খবর, সোমবার তাঁর কাছে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়। পাশাপাশি তদন্তকারী অফিসাররা জানতে চান, কে কে সিং কীভাবে জানলেন অভিনেতার অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরানো হয়েছে।

জুলাইয়ের শেষ সপ্তাহে পাটনার রাজীব নগর থানায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা। আত্মহত্যায় প্ররোচনা সহ টাকা তছরুপের অভিযোগ এনেছেন অভিনেত্রীর বিরুদ্ধে। সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা সরানো হয়েছে বলে অভিযোগ করেন কে কে সিং। ইতিমধ্যেই এই মামলায় রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী , বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী সহ সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

অন্যদিকে, সর্বভারতীয় সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যায় পুলিশের সামনেই অভিনেতার বাড়িতে ঢুকছেন এক মহিলা। পরনে নীল সাদা স্ট্রাইপ টি-শার্ট এবং অফ হোয়াইট ট্রাউজার। তাঁর হাতে কালো রংয়ের গ্লাভস পরা ছিল। তাঁকে নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধে। অবশেষে মুম্বই পুলিশ ওই মহিলার পরিচয় প্রকাশ করেছে। মুম্বই পুলিশের দাবি রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীর বান্ধবী জামিলা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...