Saturday, April 4, 2026

চূড়ান্ত বর্ষের পরীক্ষা সংক্রান্ত রায় ঘোষণা স্থগিত সুপ্রিম কোর্টের

Date:

Share post:

চূড়ান্ত বর্ষের পরীক্ষা সংক্রান্ত রায় ঘোষণা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। যার জেরে মঙ্গলবারও হলো না ফয়সালা। এদিন দেশের শীর্ষ আদালত আবেদনকারী সব পক্ষের জবাব তলব করেছে। তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

গত ৬ জুলাই চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপরই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন পড়ুয়ারা। সেই আবেদনের শুনানি শেষ হয়েছে ইতিমধ্যে। মঙ্গলবার রায় দেওয়ার কথা ছিল আদালতের। কিন্তু রায় ঘোষণার প্রক্রিয়া স্থগিত রাখল সুপ্রিম কোর্ট।

এদিন আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানান, “পরীক্ষা স্থগিত করা যেতে পারে কিন্তু বাতিল করা সম্ভব নয়। পরীক্ষা না নিয়ে পড়ুয়াদের ডিগ্রি দেওয়ার অধিকার রাজ্যের নেই। ছাত্র-ছাত্রীদের স্বার্থে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।”

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...