Thursday, June 25, 2026

“আমার সময় ফুরিয়ে আসছে” বিস্ফোরক কঙ্গনা

Date:

Share post:

সময় ফুরিয়ে আসছে, টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এমন দাবি করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মুভি মাফিয়াদের কীর্তি প্রকাশ্যে আনায় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে বলে তাঁর ধারণা। কিন্তু তাতে দমে থাকেনি অভিনেত্রী। বরং স্পষ্ট ভাষায় জানালেন, মুভি মাফিয়াদের কীর্তি প্রকাশ্যে আনার কাজ চালিয়ে যাবেন তিনি।

সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, “আমার সময় ফুরিয়ে আসছে। যে কোনও সময় আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কিন্তু এর মধ্যেও আমি মুভি মাফিয়াদের কীর্তি প্রকাশ্যে আনার চেষ্টা করে যাব।”

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ নিয়ে মুখ খুলছিলেন তিনি। করণ জোহর থেকে আলিয়া ভাটদের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। তাঁর এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন অনেকেই। আবার বিরোধিতাও করেছেন কেউ কেউ। সম্প্রতি হ্যাশট্যাগের মাধ্যমে বয়কট কঙ্গনা বলে ক্যাম্পেন চলছে। তবে পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। কঙ্গনার সমর্থনে তাঁর অনুরাগীরা লিখেছেন, টুইটার বন্ধ করলে মুখ বন্ধ করা যায় না। কেউ আবার তাঁকে টুইটার ছেড়ে ইউটিউবে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...