Sunday, June 7, 2026

উপাচার্য মানুষের আবেগ বোঝেননি, বিশ্বভারতী কাণ্ডে বিধায়কের পাশেই শোভনদেব

Date:

Share post:

বিশ্বভারতী পাঁচিলকাণ্ডে স্থানীয় তৃণমূল বিধায়ক ও নেতাদের পাশেই দাঁড়ালেন রাজ্যেরবমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিযোগ, পাঁচিল ভাঙার কাজে সোমবার স্থানীয়দের উসকানি দিয়েছিলেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি। তাঁর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তিনি ছাড়াও বিশ্বভারতীর তৃণমূল নেতা গগন সরকার-সহ ৯ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়ে গোটা ঘটনা জানানো হচ্ছে।

তারই পাল্টা রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, স্থানীয় বিধায়কের কাজই হলো এলাকার মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া। এবং তিনি সেটাই করেছেন। এ প্রসঙ্গে শোভনদেববাবু বলেন, “ভুবনডাঙার মাঠের সঙ্গে বাঙালির সেন্টিমেন্ট জড়িয়ে আছে। উপাচার্য সেখানে পাঁচিল তোলার আগে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে এবং বিষয়টি নিয়ে আলোচনা করতে পারতেন। মানুষের আবেগের কথা মাথায় রাখেননি উপাচার্য। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত তিনি কেন নিতে গেলেন? আসলে উপাচার্য বাইরের লোক বলে মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারেননি। তৃণমূলের বিধায়ক এলাকার মানুষ। তিনি মানুষের আবেগকে না গুরুত্ব দিলে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। তাই গিয়েছিলেন।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, “রবীন্দ্রনাথ বিশ্ববিশ্বভারতী গড়ে তুলেছিলেন প্রাকৃতিক পরিবেশে শিক্ষাদানের জন্য। আমি একটাই কথা বলব, বাংলার ঐতিহ্য যাতে নষ্ট না হয়, বিশ্বভারতীর গৌরব এবং ঐতিহ্য যাতে অটুট থাকে, তা আমাদের সকলের দেখা উচিত। নির্মাণ মানেই তা সৌন্দর্য বাড়ায় এমনটা কিন্তু নয়।”

এদিকে, জট কাটাতে বুধবার সব পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা জানিয়েছেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা। বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেও।

Related articles

সরকারি কাজে কাদের নজরদারি চাইলেন শুভেন্দু?

রাজ্য সরকারের কাজ জনমুখী করার জন্য দলের কড়া নজরদারি চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারে পণ্ডিত...

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...