Sunday, June 28, 2026

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচিল ভাঙা কাণ্ডে এবার কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পাঁচিল ভাঙা কাণ্ড নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী আইজীবী রমাপ্রসাদ সরকার উচ্চ আদালতকে আর্জি জানিয়েছেন, কীভাবে বহিরাগতরা বিশ্বভারতীর ক্যাম্পাসে ঢুকে পাঁচিল-সহ ঢুকে অন্য জিনিস পত্র অবাধে ভাঙচুর চালালো, এই ঘটনার সঠিক তদন্ত করা হোক। এবং তা হাইকোর্টের নজরদারিতে করার জন্য বিশেষ কমিটি গঠন করা হোক।

উল্লেখ্য, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হামলায় নির্দেশিকা দিয়েছিল হাইকোর্ট। রয়েছে পরিবেশ আদালতের নির্দেশিকাও। তারপরও কীভাবে এই ঘটনা? পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী।

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার। সেদিন থেকেই কার্যত রণক্ষেত্রে পরিণত হয় বিশ্বভাররতী প্রাঙ্গন। বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার ভুবনডাঙার মাঠ ঘিরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে। সেইমত মাঠে পাঁচিল তোলার কাজ শুরু হয়। অভিযোগ, বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঠিকাদার কর্মীদের মারধর করেন। পাঁচিল তোলার কাজ বন্ধ করে দেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...