Monday, April 6, 2026

রবি ঠাকুর নিজে গাছের তলায় বসে পড়তেন-পড়াতেন, সেখানে পাঁচিল কেন? প্রশ্ন ফিরহাদের

Date:

Share post:

এদিন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিশ্বভারতীর পাঁচিল ভাঙা নিয়ে মুখ খোলেন। তিনি জানিয়েছেন, বিশ্বভারতীতে কেন পাঁচিল তোলা হবে? ওটা উন্মুক্ত স্থান। যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গাছ তলায় বসে পড়তেন বা পড়াতেন, সেই জায়গা সবসময় উন্মুক্ত থাকার কথা। এবং যেখানে পৌষ মেলা হয়, সেই মাঠ সবার জন্য, বিশ্বের জন্য। তাই বিশ্বভারতীতে সেই জায়গায় পাঁচিল কেন তোলা হবে? প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম। বিশ্বভারতী পাঁচিল কাণ্ড নিয়ে তিনি আরও বলেন, আসলে কিছু মানুষ সেই স্থান কুক্ষিগত করার চেষ্টা করছে।

বিশ্ববাজারে পেট্রোলের দাম কমলেও এ রাজ্য ও শহর কলকাতায় পেট্রোলের মূল্য এখনও আকাশছোঁয়া। গত তিনদিন ধরে এক নাগাড়ে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে। এবার এবিষয়েও মুখ খুললেন ফিরহাদ হাকিম।

তিনি জানিয়েছেন, আসলে কেন্দ্র সরকার পেট্রোলের দাম বাড়িয়ে তা থেকে ট্যাক্সের টাকা তুলছে। হতেই পারে এখান থেকে কিছু টাকা বিজেপি নিজের ঘরে তুলছে। আসলে কেন্দ্রীয় সরকার মানুষের সাহায্যার্থে-সুবিধার্থে কোনও কাজই করে না। শুধুমাত্র সাম্প্রদায়িক বা ধর্মের নামে মানুষকে ভয় দেখিয়ে কাজ করে বলেও এদিন মন্তব্য করেন ফিরহাদ হাকিম।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...