Saturday, April 4, 2026

ধোনির কৃতিত্বের কোলাজ ধরে রাখা হবে ইডেনের মিউজিয়ামে

Date:

Share post:

ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স-এর সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সম্পর্কটা অনেক গভীর। ভারতীয় দলের জার্সি গায়ে শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, অনেক ঘরোয়া ক্রিকেটেও ইডেনের বাইশ গজ মাতিয়ে ছিলেন মাহি।

২০০৫ সাল। লম্বা-সোনালী চুলের ধোনি ভারতীয় দলে তখন রাইসিং স্টার। ভাইজ্যাগে পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮ আর জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ করে ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন ধোনি। ঠিক সেই সময় কলকাতায় পি সেন ট্রফিতে শ্যামবাজারের হয়ে খেলতে এসেছিলেন তিনি। দুরন্ত ব্যাটিং। একটা ম্যাচে তো আবার ঝোড়ো ব্যাট চালিয়ে ২০০ রানও করেছিলেন। সবমিলিয়ে ইডেনের বাইশ গজ আর সবুজ গালিচায় ধোনির বর্ণময় ক্রিকেট কেরিয়ারের অনেক রূপকথার গল্প লেখা রয়েছে। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ধোনির স্মৃতি সংগ্রহে রাখার পরিকল্পনা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)।

বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের ব্যবহৃত ক্রিকেটীয় সরঞ্জাম ইডেন গার্ডেন্সের সংগ্রহশালায় স্মারক হিসেবে রেখে দিতে চায় সিএবি। ইডেনে ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি মিউজিয়াম। যেখানে দেশ-বিদেশের কিংবদন্তি ক্রিকেটারদের স্মারক রাখা হবে। ধোনির নেতৃত্বে আইসিসি’র তিনটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। সেই মুহূর্তগুলির কোলাজের পাশাপাশি ধোনির কোনও একটি ক্রিকেটীয় সরঞ্জামও রেখে দেওয়ার পরিকল্পনা করেছে সিএবি।

এ প্রসঙ্গে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন, “মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ইডেন গার্ডেন্সের সম্পর্ক অনেক পুরনো। এখানে তিনি অনেক ম্যাচ খেলে গিয়েছেন। জাতীয় দলে নেতৃত্বও দিয়েছেন। আইপিএল এবং ঘরোয়া টুর্নামেন্টও
খেলেছেন। ২০১১ সালে ধোনির অধিনায়কত্বে ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। সে বছরই ২৯ অক্টোবর ইডেন গার্ডেন্সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওই ম্যাচে ধোনির ব্যবহৃত প্যাড, ব্যাট অথবা গ্লাভস আমরা সিএবি মিউজিয়ামে রাখতে চাই। খুব শীঘ্রই ধোনিকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হবে”

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...