Tuesday, April 7, 2026

আগামী বছর টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ধোনিকে অনুরোধ করা উচিত, মন্তব্য শোয়েব আখতারের

Date:

Share post:

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন মহেন্দ্র সিংহ ধোনি । এর জন্য কোনও বিদায়ী ম্যাচের অপেক্ষা করেননি তিনি । যদিও পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করেন, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ খেলার জন্য ধোনিকে অনুরোধ জানাতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুরোধ পেলে হয়তো ফেরাতে পারবেন না ধোনি। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব এই মন্তব্য করেছেন । তিনি বলেছেন, ‘আমার মনে হয়, ধোনি টি-২০ বিশ্বকাপ খেলতেও পারে। ভারতে যেভাবে তারকাদের সমর্থন করা হয়, ভালবাসা প্রকাশ করা হয় এবং স্বীকৃতি জানানো হয়, তাতে ধোনিকে নিশ্চয়ই টি-২০ বিশ্বকাপের দলে রাখা হত। তবে অবসর নেওয়ার সিদ্ধান্ত ওর ব্যক্তিগত।’ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও বলেছেন, যদি দু’টি টি-২০ ম্যাচ খেলে বিদায় নিতে চায়, তাহলে স্টেডিয়ামের সব দর্শকাসন পূর্ণ হয়ে যাবে।’

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...