Sunday, June 28, 2026

করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন মহেশতলার তৃণমূল বিধায়ক

Date:

Share post:

করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার তৃণমূল বিধায়ক তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। আজ, মঙ্গলবার মহেশতলা পুরসভা এবং হাসপাতালের কর্মীরা তাঁকে ফুল-মালায় সম্বর্ধনা জানিয়ে করতালির মাধ্যমে তাঁকে উৎসাহিত করে বাড়ির উদ্দেশ্যে পাঠান।

উল্লেখ্য, গত ৫ অগাস্ট দুলালবাবু তাঁর প্রয়াত স্ত্রীর হাসপাতাল কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেস্যালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে। প্রথম টেস্টে তাঁর কোভিড পজিটিভ ধরা পড়লেও দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তাই এদিন তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। দুলালবাবু বাড়িতে যাওয়ার সময়ে হাসপাতালের প্রতিটি স্টাফ এবং মহেশতলা বাসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...