Monday, April 6, 2026

বৈঠকে নেই বিশ্বভারতী কর্তৃপক্ষ, বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি দিল ইডি

Date:

Share post:

এবার বিশ্বভারতীর ঘটনায় ইডির চিঠি বিশ্বভারতীর কর্তৃপক্ষকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিশ্বভারতীর উপাচার্যকে চিঠি দিয়ে ১৭ অগাস্টের ঘটনার কথা বিশদে জানতে চেয়েছেন। একই সঙ্গে জানতে চেয়েছেন, বিশ্বভারতীর পাঁচিল ভাঙার পিছনে কোনও আর্থিক লেনদেনের ঘটনা জড়িয়ে রয়েছে কিনা।

এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে বসেন জেলাশাসক। বৈঠকে ব্যবসায়ী সমিতি, নাগরিক প্রতিনিধি, বিশ্বভারতীর পড়ুয়ারা, এসপি, সাংসদ, প্রাক্তনী প্রত্যেকেই উপস্থিত ছিলেন। শুধু ছিলেন না বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিনিধি। ঘটনার পরিপ্রেক্ষিতে এ দিন প্রতীকী অনশনে ডাক দেওয়া হয়েছিল। উপাচার্যেরও সেই অনুষ্ঠানে শামিল হওয়ার কথা ছিল। যদিও সেই অনুষ্ঠান পরে বাতিল করা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...