Wednesday, June 24, 2026

তদন্ত শুরুর আগে কোয়ারেন্টাইনের চার্ট প্রকাশ মুম্বই পুরসভার

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমেছে সিবিআই। তদন্তের স্বার্থে এবার মুম্বই যাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তার আগে কোয়ারেন্টাইন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন।

বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার ইকবাল সিং চাহাল জানিয়েছেন, সাত দিনের জন্য সিবিআই মুম্বই গেলে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হবে তাদের। তবে সেক্ষেত্রে দেখাতে হবে ফেরার কনফার্ম টিকিট। মিউনিসিপাল কর্পোরেশন অফ গ্রেটার মুম্বাইয়ের কোয়ারেন্টাইন সংক্রান্ত গাইডলাইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, সিবিআই সাত দিনের বেশি মুম্বইতে থাকলে তাদের কোয়ারেন্টাইন থেকে অব্যাহতির জন্য ই-মেলের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রসঙ্গত, জুলাই মাসের শেষে বিহার পুলিশের প্রতিনিধি দল সুশান্ত মামলার তদন্ত করতে মুম্বই পৌঁছয়। সেই সময় বিহার অফিসারকে কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন। তার জেরে ক্ষোভ প্রকাশ করেন একাংশ। এমনকী সুপ্রিম কোর্টে বিহার সরকার জানিয়েছে এভাবে কোয়ারেন্টাইন করে রাখা অনভিপ্রেত। তাই সিবিআই মুম্বই পৌঁছনোর আগেই কোয়ারেন্টাইন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...