Thursday, May 14, 2026

মহামারি আবহে সংগঠিত ক্ষেত্রে ভারতে কাজ হারিয়েছেন ১.৮ কোটি স্থায়ী কর্মী

Date:

Share post:

এবার সংগঠিত ক্ষেত্রেও উঠে এল ভয়ঙ্কর এক সঙ্কটের ছবি। মহামারির কারনে লকডাউন, আর লকডাউনের জেরে এ দেশে কাজ হারিয়েছিলেন কয়েক কোটি অসংগঠিত শ্রমিক।

এদিকে, CMIE বা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র সাম্প্রতিক তথ্যে জানানো হয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুলাই, এই ৪ মাসে কাজ হারিয়েছেন প্রায় ১ কোটি ৮০ লক্ষ বেতনভুক কর্মী। এর মধ্যে শুধু জুলাই মাসেই কর্মহীন হয়েছেন প্রায় ৫০ লক্ষ। এই পরিসংখ্যান এবং তথ্য উদ্বেগজনক বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

ভারতের অর্থনীতি তো সংক্রমণের আগে থেকেই তলানিতে ঠেকেছিলো। মার্চের শেষ সপ্তাহ থেকে লকডাউন শুরু হতেই ভেঙে পড়ে অর্থনীতির মেরুদণ্ড। বহু সংস্থা বন্ধ হয়েছে, বিশাল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে৷ সবাই টিকে থাকার লড়াই করছে। এই ধাক্কা যে কতটা জোরে লেগেছে, তা এবার বোঝা গেল অর্থনৈতিক সমীক্ষাকারী সংস্থা CMIE বা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি-র শেষ প্রকাশিত তথ্যে। সংস্থার তথ্য বলছে, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ১ কোটি ৮০ লক্ষ এবং শুধু জুলাই মাসেই কর্মহীন হয়েছেন ৫০ লক্ষ মানুষ।

দেশের মোট কর্মসংস্থানের মধ্যে ২১% সংগঠিত ক্ষেত্রে বেতনভুক কর্মী হিসেবে কাজ পান, যা অসংগঠিত ক্ষেত্রের চেয়ে অনেক কম। CMIE-র তথ্য বলছে, লকডাউনের ধাক্কা কাটিয়ে এপ্রিলের শেষের দিক থেকেই অসংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থানের হার বাড়ছে। কিন্তু বেতনভুক কর্মীদের ক্ষেত্রে সেই হার নিম্নমুখী। এপ্রিল থেকে যে বিপদ শুরু হয়েছে, এখনও তা বন্ধ হয়নি।

অর্থনীতিবিদদের ধারণা,
এই ধাক্কা সহজে কাটিয়ে ওঠা যাবে না৷ , মহামারি এবং লকডাউন কর্মসংস্থানের উপর বিরাট আঘাত হেনেছে। চাহিদা কমে যাওয়ায় বেতনভুক কর্মীদের ক্ষেত্রে তা আরও ভয়াবহ আকার নিয়েছে। একের পর এক সংস্থা
চাকরি থেকে ছাঁটাই করে দেওয়ার ফলে সমস্যা দীর্ঘায়িত হচ্ছে৷ আনলক পর্বেও কর্মসংস্থান তৈরি হয়নি বা পুরনো কাজ ফেরত পাননি কাজ হারানো কর্মীরা। সমীক্ষা বলছে, আনলক-এর সময় চাকরি ফিরে পাওয়ার হার অত্যন্ত কম। তবে গ্রামীণ ও অসংগঠিত ক্ষেত্রে কিছুটা গতি এসেছে।
অর্থনীতিবিদদের ধারনা, সংগঠিত ক্ষেত্রে চাকরির সুযোগ না বাড়লে অসংগঠিত ক্ষেত্রেও তার প্রভাব পড়বে। অর্থাৎ, সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান বাড়লে অসংগঠিত ক্ষেত্রেও নিয়োগ বাড়বে৷বেতনভুক কর্মীদের এই ভাবে চাকরি হারানো দেশের অর্থনীতির পক্ষে অশনি সঙ্কেত। ফলে বিপদ যতটা আঁচ করা হচ্ছিল, তার চেয়েও দীর্ঘমেয়াদি হতে পারে আর্থিক মন্দা।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...