Saturday, June 27, 2026

রবীন্দ্রনাথের কৃষ্টি-সংস্কৃতিকে ধ্বংস করছে বিজেপি, বিশ্বভারতী কাণ্ডে মন্তব্য পার্থর

Date:

Share post:

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে রাজনীতি করছে বিজেপি। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিষয়টিকে ভাবা উচিত। বিজেপির বোঝা উচিত, কাকে নিয়ে তারা রাজনীতি করছে। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কাণ্ড নিয়ে এমনই মন্তব্য করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি বলেন, “আমি অনেক দিন ধরে এক কথা বলছি। সবকিছু নিয়ে রাজনীতি করলে হবে না। রবীন্দ্রনাথের স্বপ্নকে ভেঙে উন্মাদনা করার চেষ্টা হচ্ছে। আমাদের সবার লক্ষ্য হাওয়া উচিত, তারা কী চান না রবীন্দ্রনাথ-এর তৈরি বাঙালির ঐতিহ্য চলমান হোক। মানুষের উন্মাদনা কোনওদিন থেমে থাকতে পারে না। এটা নিয়ে রাজনীতি করবেন না। কবিগুরুর ঐতিহ্যকে ধ্বংস হতে দেবেন না। রাজনীতিতে থেকে আমরা রক্ষা করি। নতুন প্রজন্মের কাছে এই সৃষ্টি এগিয়ে নিয়ে যেতে হবে।”

এখানেই থেমে থাকেননি তৃণমূল মহাসচিব। সুর চড়িয়ে তিনি বলেন, “বাঙালির কৃষ্টি- সংস্কৃতিকে একটা রাজনৈতিক দল কলিমালিপ্ত করার চেষ্টা করছে। বাংলার বুকে রবীন্দ্রনাথের সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।”

এরপর বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচিকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ” গণতন্ত্র আছে বলে এরা এখানে এইসব করছে। উত্তরপ্রদেশে কী অবস্থা আগে দেখুক।বাংলায় গণতন্ত্র আছে বলেই এত কিছু করতে পারছে বিজেপি। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে যা খুশি বলে, কুৎসা করে। কারণ, এখানে গণতন্ত্র মজবুত। আর গণতন্ত্র যদি ধ্বংস হতো, তাহলে সেটা তারা করতে পারত না।”

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...