Monday, March 30, 2026

BREAKING: ফের শহরে রবিনসন ষ্ট্রিট কাণ্ডের ছায়া! এবার কোথায়?

Date:

Share post:

ফের শহরে রবিনসন ষ্ট্রিট কাণ্ডের ছায়া! এবার ঘটনা বেহালার সরশুনায় রাখাল মুখার্জি লেনের একটি আবাসনের। ঘন্টার পর ঘন্টা বন্ধ ঘরে বৃদ্ধ বাবার মৃতদেহ আগলে রাখলেন মেয়ে। আজ, বুধবার প্রতিবেশিরা দুর্গন্ধ পেয়ে দরজা ধাক্কা দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (৮৭)। দেখা যায় বাবার পচাগলা মৃতদেহ আটকে বসে রয়েছেন মেয়ে। পুলিশের প্রাথমিক অনুমান, অন্তত দু’দিন আগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃতের মেয়ে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ সূত্রে খবর। মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

স্থানীয়রা জানাচ্ছেন, এই পরিবারে এমন ঘটনা নতুন নয়। এর আগে ২০১৯ সালে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের স্ত্রী যখন মারা গিয়েছিলেন, তখন ঠিক একইভাবে বাবা, মেয়ে এবং ছেলে সেই মৃতদেহ আগলে বসেছিল। এখানেই শেষ নয়, ওই বছরই মায়ের মৃত্যুর কয়েক মাস পর ছেলেও মারা যায়। তখন একইভাবে বাবা ও মেয়ে সেই মৃতদেহ আগলে রেখেছিল। এবার বাবা মারা যাওয়ার পর একই ঘটনার পুনরাবৃত্তি।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...