Saturday, June 13, 2026

নিয়োগের জন্য অভিন্ন পরীক্ষার সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

নিয়োগের জন্য অভিন্ন পরীক্ষার প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কমন এলিজিবিটি টেস্ট আয়োজনের জন্য ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি’ গঠন করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে এবার থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন, স্টাফ সিলেকশন কমিশনের মতো নন-গেজেটেড পদে নিয়োগের ক্ষেত্রে অভিন্ন পরীক্ষা হবে। সিলেবাস এক থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, প্রথম পর্যায় অভিন্ন পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে পরীক্ষার পর নম্বর পাবেন পরীক্ষার্থীরা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, তিন বছর ওই নম্বর বৈধ থাকবে। তিন বছরের মধ্যে কেন্দ্রের যে কোনও নন-গেজেটেড পদে আবেদন করা যাবে। শুধু প্রিলিমিনারি পরীক্ষায় অভিন্ন পরীক্ষা হবে। তিনি আরও বলেন, তিনটি এজেন্সির প্রতিনিধি থাকবেন ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি’-তে। প্রতিটি জেলায় একটি করে পরীক্ষাকেন্দ্র থাকবে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে কেন্দ্রের সংখ্যা বেশি হবে। বয়সের ন্যূনতম ও সর্বোচ্চ সীমার পরিবর্তন হবে না। আপাতত ১২ টি ভারতীয় ভাষায় হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...