Sunday, June 14, 2026

ফের করোনার থাবা বেলুড় মঠে, 30 সন্ন্যাসী ও আশ্রমিক করোনা পজিটিভ

Date:

Share post:

ফের করোনার থাবা বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে । এক সঙ্গে কোরোনা পজিটিভ 30 জন সন্ন্যাসী ও আশ্রমিক। তাঁদের প্রত্যেককে চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে । এই পরিস্থিতিতে রীতিমতো উদ্বিগ্ন বেলুড় মঠ কর্তৃপক্ষ ।
দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তাঁদের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে । গত সপ্তাহে প্রায় 600 জন মঠ আশ্রমিকের করোনা পরীক্ষার জন্য রাপিড টেস্ট করা হয়েছিল । এদের মধ্যে 30 জন সন্ন্যাসী ও আবাসিকের শরীরে মিলেছে ভাইরাসের উপস্থিতি ।
প্রসঙ্গত, এই টেস্ট করার কিছুদিন আগেই দুই সন্ন্যাসীর কোরোনা ধরা পড়েছিল। যদিও ইতিমধ্যেই তাঁরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, 2 অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বেলুড় মঠ।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...