Saturday, June 27, 2026

সুশান্তের মৃত্যু তদন্তে সিবিআই, মুখ খুললেন তসলিমা নাসরিন

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে গত কয়েক মাস ধরে দেশজুড়ে তৈরি হয়েছে আলোড়ন। হত্যা নাকি আত্মহত্যা? হত্যা হলে খুনি কে? আত্মহত্যা হলে দায়ী কে? এরকম অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। মুম্বই, বিহার পুলিশের পর এবার বলিউড রাজপুতের মৃত্যুকাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-য়ের হাতে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তে কেউ বিচার ব্যবস্থার জয়গান গেয়েছেন, কেউ আবার গভীর রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছেন। এই ঘটনা প্রসঙ্গে এবার প্রশ্ন তুলেছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

শীর্ষ আদালত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে সিবিআই-কে তদন্ত করতে বলার পর নিজের ট্যুইট হ্যান্ডেলে তসলিমা প্রশ্ন তুলে লিখেছেন, “যদি সিবিআই বলে সুশান্ত সুইসাইড করেছিল, তাহলে কী হবে?”

এই ট্যুইটের কিছুঘণ্টা পরে আবারও একটা ট্যুইটে তিনি লেখেন, “আমার বোন নিউইয়র্কে থাকে। ও রাতে ঘুমোয়নি। কারণ, রাত ১টা ৩০ন মিনিটে রিপাবলিক টিভিতে রায়দান শুনবে। ও বিশ্বাস করে সুশান্তকে খুন করা হয়েছে। হাজার হাজার বাংলাদেশি সুশান্তের জন্য ন্যায় চায়। একজন অভিনেতার জন্য এত আবেগ আগে কখনও দেখিনি।”

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...