Saturday, April 11, 2026

করোনা মোকাবিলার “মডেল” বাম শাসিত কেরল এখন সংক্রমণের গর্ভগৃহ

Date:

Share post:

মারণ ভাইরাসের দাপটে দেশজুড়ে তখন আতঙ্কের ঘনঘটা। মহারাষ্ট্র-দিল্লি-তামিলনাড়ু-পঞ্জাব-মধ্যপ্রদেশে-রাজস্থানের ঘুম উড়েছে। এইসব রাজ্যগুলোতে হু হু করে বাড়ছে সংক্রমণ, ঠিক তখন দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা কমিয়ে ফেলে কেরল। শুধু দেশ নয়, গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়েছিলো কেরল “মডেল”। সংক্রমণ কমিয়ে বাম শাসিত কেরল আনলক ফেজ শুরু করেছিল। কিন্তু ছবিটা পাল্টে গেল শেষ কয়েক সপ্তাহেই। এখন দেশের সব রাজ্যের গড়ের তুলনায় সবচেয়ে বেশি হারে সংক্রমণ বাড়ছে কেরলেই।

এখন প্রতিদিন হাজার হাজার কোভিড-১৯ পজিটিভ কেস ধরা পড়েছে কেরলে। বাম শাসিত রাজ্যটি বর্তমানে প্রতিদিন রেকর্ড গড়ছে। কখনও কখনও প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। ইতিমধ্যেই কেরলে মোট আক্রান্তের সংখ্যা পার হয়েছে ৫০ হাজার। এবং সেটা মাত্র কয়েকদিনেই যদিও দ্রুত এখনও দেশের মধ্যে অন্যতম কম মৃত্যুর হার কেরলেই।

পরিসংখ্যান বলছে, গত এক মাসে ৪.০১ শতাংশ হারে বেড়েছে কেরলে করোনা পজিটিভের সংখ্যা। দ্রুত করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে এখন দেশের মধ্যে পঞ্জাবের পরই স্থান করে নিয়েছে পিনারাই বিজয়নের রাজ্য।

শুধু তাই নয়, কেরলই দেশের মধ্যে সর্বপ্রথম গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে ঘোষণা করে। একথা জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিজে মুখে ঘোষণা করেন।

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...