Wednesday, June 10, 2026

সুশান্তের দেহ ময়নাতদন্তের পর হুমকির ফোনে দুর্বিষহ জীবন, দাবি চিকিৎসকদের

Date:

Share post:

মুম্বইয়ের কুপার হাসপাতালে সুশান্তের ময়নাতদন্ত করেছিলেন পাঁচ জন চিকিৎসক। আর তারপর থেকেই ফোন করে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। চিকিৎসকরা জানিয়েছেন হুমকির পাশাপাশি কটূক্তি, গালিগালাজ করা হচ্ছে। একাধিক নম্বর থেকে ফোন আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর তাতেই দুর্বিষহ হয়ে উঠেছে চিকিৎসকদের জীবন।

এর আগে ঠিক এমনই দাবি করেছিলেন সুশান্তের মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের চালক। অভিযোগ ফোন করে খুনের হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। কিন্তু কীভাবে জানা গেল কারা ময়নাতদন্ত করেছেন? সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট। সেই স্ক্রিনশটে ছিল চিকিৎসকদের নাম আর ফোন নম্বর। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পরই এই ধরনের ফোন আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, কুপার হাসপাতালের ল্যান্ড ফোনেও এই ধরনের ফোন আসছে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...