Saturday, April 4, 2026

বাগুইআটি তৃণমূল কর্মী খুনের ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাবাসের শাস্তি

Date:

Share post:

বাগুইআটির জগৎপুরে তৃণমূল কর্মী সঞ্জয় রায়ের নৃশংস খুনে মানুষ শিউরে উঠেছিল। ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে খুন হয়েছিলেন ওই তৃণমূল কর্মী। ওই ঘটনায় বুধবার বারাসত আদালতে সাজা ঘোষণা হয়। পাঁচ জন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক।

বিচারক বিজয়েশ ঘোষাল এদিন পাঁচ দোষীকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনান। রঞ্জু দে, কালীদাস অধিকারী, প্রবীর সরকার, টুকাই বিশ্বাস ও বাপি রমনকে আগেই বিচারক দোষী সাব্যস্ত করেছিলেন। সঙ্গে পাঁচ জনেরই ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাস জেলের নির্দেশ। সঙ্গে বাপি রমন ও টুকাই বিশ্বাসকে বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র রাখা ও তার ব্যবহারের কারণে সাজা-সহ ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেলের নির্দেশ দিয়েছেন বিচারক।

তবে দোষীদের আইনজীবী বিপ্লব রায় এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের যাবে বলে জানিয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত অপর চারজনকে আগেই উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। এদিন সরকার পক্ষের আইনজীবী সন্দীপ ভট্টাচার্য জানান যে চারজন এই মামলা থেকে খালাস হয়ে গিয়েছে তাদের সাজার জন্য মৃতের পরিবার উচ্চ আদালতেও যাবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...