Monday, April 6, 2026

মাঠের মতো তোমার অবসরও যেন আলাদা ট্রেডমার্ক, চিঠি লিখে বললেন মোদি

Date:

Share post:

ধোনিকে চিঠি প্রধানমন্ত্রীর। পেশাদার হয়েও জীবনে কীভাবে ভারসাম্য রাখা যায়, তার উদাহরণ মহেন্দ্র সিং ধোনি। মাহির অবসরের পাঁচ দিনের মাথায় চিঠি লিখে এভাবেই ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটারকে অবসর জীবনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। পদে পদে প্রশংসা, ভারতের আইকন বলতে চেয়েছেন ধোনিকে।


মোদি বলছেন, যেভাবে ভিডিও পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেন আপনি, তাকে ধোনির ট্রেডমার্ক বলা যেতে পারে। ১৩০ কোটি ভারতবাসী হতাশ হলেও ভারতীয় ক্রিকেট তোমার কাছে ঋণী। ভারতীয় দলকে তুমি শীর্ষে নিয়ে গিয়েছ। পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান, উইকেটকিপার, ম্যাচ ফিনিশার বা অধিনায়কের নাম উচ্চারিত হলে তোমার নাম উচ্চারিত হবেই। তুমি শুধু ক্রিকেটার নও, ক্রিকেটের অ্যাম্বাস্যাডর।

ছোট শহর, সাধারণ পরিবার থেকে উঠে এসেও এভাবে পৃথিবী দাপিয়ে বেড়ানো যায়, তার উদাহরণ তুমি। সাহস দেখিয়েছ। তরুণরা তোমায় অনুসরণ করেছে। তোমার অবসর জীবন, অন্য জীবন খুশিতে কাটুক। মোদির চিঠিতে আপ্লুত ধোনির পরিবার।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...