Monday, April 6, 2026

বিমানবন্দরের বেসরকারিকরণের বিরোধিতা রাজ্যের, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তিরুবন্তপুরম বিমানবন্দর বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা নামল কেরল সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে চিঠি লিখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন আদানি গোষ্ঠীর হাতে বিমানবন্দর তুলে দেওয়া হলে রাজ্য সরকার কোনরকম সাহায্য করবে না। একইসঙ্গে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের মতামতকে গুরুত্ব দেওয়া হলো না বলে ওই চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ” ২০০৩ সালে বিমানবন্দরের জন্য বিনামুল্যে জায়গা দিয়েছিল রাজ্য। কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক সেই সময় আশ্বস্ত করে বলছিল, কোনওদিন বিমানবন্দরটি বেসরকারি হাতে তুলে দেওয়া হলে রাজ্যের বক্তব্য শোনা হবে। কিন্তু এই সিদ্ধান্তে রাজ্যের মতামতকে গুরুত্ব দেওয়া হলো না। রাজ্য সরকার একাধিকবার এই বিষয়ে আপত্তি জানিয়েছে।”

প্রসঙ্গত, তিরুবন্তপুরম, জয়পুর ও গুয়াহাটি বিমানবন্দর আদানি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তে বুধবার সীলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আর এরপরই বিরোধিতায় নেমেছে কেরল সরকার। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, “এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। আমাদের পক্ষে এই কাজে সাহায্য করা সম্ভব নয়।” কেরলবাসীর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাজ্য কেন্দ্রকে সাহায্য করবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...