Monday, April 6, 2026

দুর্যোগের আঁচড় যাতে গায়ে না লাগে তাই অযোধ্যার রাম মন্দির তৈরি হবে শুধু পাথর দিয়েই

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগের আঁচড় যাতে গায়ে না লাগে তাই অযোধ্যার রাম মন্দির শুধু পাথর দিয়েই তৈরি হবে। প্রস্তরনির্মিত মন্দির টিঁকে থাকবে হাজার বছর, বহন করবে ইতিহাস, ঐতিহ্য আর হিন্দুত্বের সাক্ষ্য।
জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। মন্দির তৈরির ব্যাপারে কোন কোন বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়া হচ্ছে, সে কথাও জানান তিনি।

চম্পত রাই বিশ্ব হিন্দু পরিষদেরও অন্যতম শীর্ষ পদাধিকারী। তিনি জানান, রাম মন্দির তৈরির প্রক্রিয়ায় আইআইটি চেন্নাই ও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট-এর বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। নির্মাণের আগে মাটির শক্তি পরীক্ষা করে মাটির ধারণক্ষমতাকে নির্মাণের উপযোগী করে তোলা হবে। সেই কাজ করবেন চেন্নাই আইআইটির বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ধাক্কা যাতে মন্দির সহ্য করতে পারে, সেই কাজ দেখবে সিবিআরআই। লারসেন অ্যান্ড টুবরো সামগ্রিকভাবে মন্দির নির্মাণ প্রক্রিয়া দেখাশোনা করবে।
পাথরের পাশাপাশি মন্দির তৈরির জন্য প্রায় ১০ হাজার তামার রড লাগবে বলে জানান চম্পত রাই। মন্দির তৈরিতে অংশগ্রহণ করতে চাইলে সাধারণ মানুষকে তামার রড দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর দাবি, পাথরের তৈরি মন্দির অনেক বেশি টেঁকসই হবে। রোদ, বৃষ্টি, ঝঞ্ঝার আঘাত সহ্য করে হাজার বছরের বেশি সময় ধরে হিন্দুত্বের চিহ্ন বহন করবে প্রস্তরনির্মিত রাম মন্দির।

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...