Sunday, June 14, 2026

জম্মু ও কাশ্মীর থেকে অবিলম্বে ১০ হাজার আধাসেনা প্রত্যাহারের নির্দেশ দিল কেন্দ্র

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর থেকে অবিলম্বে ১০ হাজার আধাসেনা প্রত্যাহারের নির্দেশ দিল কেন্দ্র।
বুধবার রাতে এই নির্দেশে সিলমোহর দেওয়া হয়েছে । পর্যালোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে।
কাশ্মীর থেকে স্বরাষ্ট্রমন্ত্রক প্রত্যাহার করে নিচ্ছে ৪০ কোম্পানি সিআরপিএফ, ২০ কোম্পানি করে বিএসএফ, সিআইএসএফ ও এসএসবি-র জওয়ানদের নিজেদের নির্দিষ্ট স্থানে ফিরে যেতা বলা হয়েছে।
সরকারি তরফে জানানো হয়েছে, পাথর ছোঁড়ার ঘটনা খুবই কমে গিয়েছে। ২০১৮ সালে ৫৩২টি ঘটনা থেকে ২০১৯ সালে ৩৮৯টি ঘটনা হয় পাথর ছোঁড়ার। এই বছর এখনও পর্যন্ত ১০২টি ঘটনা হয়েছে। অফিসারদের বক্তব্য, আগের মতো সন্ত্রাসদমনের কাজে স্থানীয়রা ব্যাঘাত ঘটায় না।
কাশ্মীরে এখনও সুরক্ষার স্বার্থে থাকল আধাসেনার অতিরিক্ত কিছু ব্যাটেলিয়ন। সিআরপিএফের ৬৭টি ব্যাটেলিয়ন,  জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী তো আছেই।
গত বছর ৩৭০ ধারা অবলুুপ্তির পর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছিল কাশ্মীরকে। বিপুল সংখ্যক আধাসেনা সেখানে পাঠানো হয়েছিল । একবছরে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। জঙ্গিরা এখন ব্যাকফুটে। এই আধাসেনাদের এখন একটু বিশ্রামের প্রয়োজন আছে বলে মনে করছে কেন্দ্র।
জম্মু-কাশ্মীরে বদলি হওয়ার আগে যেখানে ছিলেন, আপাতত সেখানেই ফের যোগ দিতে বলা হয়েছে জওয়ানদের। এর আগে গত মে মাসে আরও দশ কোম্পানি সিএপিএফ জওয়ানদের জম্মু-কাশ্মীর থেকে সরিয়ে নিয়েছিল কেন্দ্র।

Related articles

লক্ষ্য ভালো নজরদারি: কলকাতা পুলিশে এলাকাভিত্তিক রদবদল

আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুষ্ঠু পরিচালনার জন্য রাজ্য...

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...