Friday, June 26, 2026

ম্যান ভার্সেস ওয়াইল্ড’এ গ্রিলসের সঙ্গী বলিউডের ‘খিলাড়ি’

Date:

Share post:

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’এ এবার ‘খিলাড়ি’র যোগদান। দুঃসাহসিক অভিযানে আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার স্টার বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারকে। নিজের টুইটার হ্যান্ডেলে টিজারটি পোস্ট করেছেন অক্ষয়।

এর আগে বিয়ার গ্রিলসের সঙ্গে এই শো’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখা গিয়েছিল। সেইসময় তাঁরা উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে অভিযানে ছিলেন। এছাড়াও গ্রিলসের সঙ্গে দেখা গিয়েছিল সুপারস্টার রজনীকান্তকে। তিনি গিয়েছিলেন বান্দিপুরের টাইগার রিজার্ভে।

জানুয়ারি মাসে অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল মাইসর বিমানবন্দরে। তখন জানা গিয়েছিল, বান্দিপুর টাইগার রিজার্ভে গ্রিলসের সঙ্গী অক্ষয় কুমার।

অক্ষয় কুমারের সঙ্গে বিয়ার গ্রিলসের এই দুঃসাহসিক অভিযানের এপিসোডটি ডিসকভারি প্লাসে দেখা যাবে ১১ সেপ্টেম্বর রাত আটটায়। আর ডিসকভারিতে দেখা যাবে ১৪ সেপ্টেম্বর রাত আটটায়।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...