Friday, June 26, 2026

লকডাউনে জেনিফার আর ধ্রুবর ওয়ার্ক আউট, কিশোর সাহার কলম

Date:

Share post:

কিশোর সাহা

লকডাউনে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের দুই ভাল্লুক-ভাল্লুকি ধ্রুব আর জেনিফারের কাণ্ডকারখানা দেখলে ভাল লাগতে পারে। দুজনেই শরীর ঠিক রাখার জন্য সকাল থেকে নানা কসরৎ করছে। অনেকে বলতে পারেন, ওয়ার্ক আউট করছে। জেনিফার যেমন সকাল থেকে কাঠের ডাম্বেল নিয়ে ব্যস্ত। সে নিজেকে ঠিক রাখতে নানা ভাবে ডাম্পেল নিয়ে কসরৎ করেছে।

ধ্রুবর ব্যাপারটাই আলাদা। সে সকাল থেকে নিজের গণ্ডিতে থাকা টায়ারের সঙ্গে কল্পিত যুদ্ধ করেছে। বেঙ্গল সাফারির কর্মীরা যাকে বলে থাকেন, ধ্রুবর ওয়ার্ক আউট! তবে লোকজন থাকলে, জনসমাগম দেখলে ধ্রুব সেই যে গুহায় গিয়ে সেঁধোবে তাকে বের করাই মুশকিল। খাবার দিয়ে বহু কষ্টে ডেকে বার করতে হয় সে সময়।

এখন লকডাউন বলেই ধ্রুব আর জেনিফারের নানা মজাদার কার্যককলাপ উঠে আসছে ক্যামেরায়। বেঙ্গল সাফারি পার্কে তরফে তা তুলে ধরা হচ্ছে সকলের সামনেই। সাফারির এক কর্তা জানান, পশুপাখিপ্রেমীরা এখন সাফারি পার্কে আসতে পারছেন না। তাতে কি! আমরা পশুপাখিদের দৈনন্দিন নানা কাণ্ডখারখানা আগ্রহীদের কাছে তুলে ধরতে চাই। ধ্রুব আর জেনিফারের নানা কার্যকলাপ দেখতে নিয়মিত ভিড় হয় বেঙ্গল সাফারিতে। দুজনেে মুডে থাকলে নানা মজাদার ঘটনা ঘটিয়ে দর্শকদের মনোরঞ্জন করে থাকে। মিষ্টি রোদ থাকলে মুখ হাঁ করে রোদে গড়াগড়ি করে শুয়ে থাকতে মজা পায় ওরা। সেই ছবি তুলতে দর্শকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।

এখন প্রায় ছমাস ধরে বেঙ্গল সাফারি বন্ধ। লোকজনের সমাগম না থাকায় সকাল থেকে সন্ধ্যা অবধি ধ্রুব আর জেনিফারকে দেখা যায় তাদের জন্য বরাদ্দ জায়গার খোলা অংশেই। ফলে, গোপন ভিডিও ক্যামেরায় তাদের কাণ্ড রেকর্ড হয়ে যায়। যা দেখে সকলেই মুগ্ধ হয়ে যান।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...