Friday, June 26, 2026

সুস্থ হওয়ার পথে দেশ, কোভিড আক্রান্তের হার ৮ শতাংশেরও কম

Date:

Share post:

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে আশার আলো। ক্রমশই সুস্থ হওয়ার পথে ভারত। স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় ৯ লক্ষেরও বেশি কোভিড টেস্ট করা হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড।

স্বস্তির খবর করোনা আক্রান্তের হার কমে দাঁড়িয়েছে ৮ শতাংশেরও নীচে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে ট্যুইট করে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এছাড়াও নতুন একটি স্লোগানে চলছে দেশ। স্লোগানটি হল টেস্ট, ট্র্যাক, ট্রিট ।

কোভিড টেস্টে রোগী চিহ্নিতকরণ ও চিকিৎসা-এই পরিকল্পনার জেরেই করোনা মোকাবিলা করা সহজ বলেই জানা যাচ্ছে। আপাতত কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা প্রতিদিন দশ লক্ষ কোভিড পরীক্ষার রেকর্ড ছোঁওয়া। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, “বেশিহারে এবং সময় মতো করোনা পরীক্ষায় ভারতে এখনও ৩ কোটিরও বেশি টেস্ট করা হয়েছে”। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশে মোট কোভিড টেস্টের সরকারি ল্যাবরেটরির সংখ্যা ১৪৭০, প্রাইভেট ল্যাবরেটরির সংখ্যা ৫০১।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...