Saturday, April 4, 2026

নিজেই নিকাশি নালায় নেমে এক বৃদ্ধকে প্রাণে বাঁচালেন সিপিএমের বিদায়ী কাউন্সিলর

Date:

Share post:

এখনও এমন হয়৷

সংক্রমণ- আবহ হলেও সকলেই কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত নন৷ কিছু মানুষ এখনও নিজের কথা না ভেবে অসহায় মানুষের পাশে দাঁড়ান নিজের জীবনের ঝুঁকি নিয়েই৷

চুঁচুড়া পুরসভার এক বিদায়ী সিপিএম কাউন্সিলরের অসমসাহসী পদক্ষেপে
প্রাণে রক্ষা পেলেন এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ।

জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন বছর ৭০-এর এক বৃদ্ধ, নাম, রামচন্দ্র রজক, চুঁচুড়া পুরসভার ৯ নং ওয়ার্ডের মোগলপুরা লেনের বাসিন্দা। বুধবার গভীর রাতে বাড়ির লোকজনের অজান্তেই রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। হাঁটতে থাকার সময় কাপাসডাঙা পালপাড়া এলাকার একটি নিকাশি নালার মধ্যে পড়ে যান ওই ভারসাম্যহীন বৃদ্ধ। সারারাত ওই নালার নোংরা জলের মধ্যেই পড়ে ছিলেন বৃদ্ধ। বৃষ্টিতে আরও আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়৷

রাতভর ওইভাবেই পড়ে ছিলেন বৃদ্ধ৷ বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ কিছু মানুষ গোঙানির আওয়াজ শুনে নিকাশি নালার কাছে গিয়ে দেখেন, ওই বৃদ্ধ আছেন৷ করোনা আতঙ্কে সকলেই দূর থেকে উঁকি মেরে চলে যান। একজনও এগিয়ে এসে বৃদ্ধকে উদ্ধার করার চেষ্টাই করেননি৷ ফলে, ভোর হওয়ার পরও ঘন্টা তিনেক ওই ভাবেই পড়ে থাকেন বৃদ্ধ। এরপরই সিপিএমের বিদায়ী কাউন্সিলর সমীর মজুমদারের কাছে খবরটি পৌঁছায়। তিনি ঘটনাস্থলে ছুটে যান। দেখেন তখনও ওই বৃদ্ধ বেঁচে আছে৷ দ্বিতীয় কোনও চিন্তা না করেই বৃদ্ধকে বাঁচাতে নিকাশি নালায় নেমে পড়েন সমীরবাবু। তখনও ওই বৃদ্ধকে তুলতে কেউ এগিয়ে আসেননি৷ সকলেই সংক্রমণের অজুহাত দেখিয়ে চলে যান। শেষপর্যন্ত মরিয়া হয়ে সমীরবাবু অনেক চেষ্টার পর একাই ওই বৃদ্ধকে নালা থেকে তোলেন। এরপর ওই অবস্থাতেই সমীরবাবু নিজে ওই বৃদ্ধকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন। বৃদ্ধের পরিবার কিন্তু সমীরবাবুকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন৷ এলাকার মানুষ অভিনন্দন জানিয়েছেন ওই সিপিএম নেতাকে৷

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...