Friday, June 26, 2026

গণেশ উৎসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য, জানালো সুপ্রিম কোর্ট

Date:

Share post:

মহামারি আবহে গণেশ চতুর্থী নিয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আদালত এ ব্যাপারে মাথা গলাবে না। এমনই জানালো সুপ্রিম কোর্ট।

শুক্রবার জৈন সম্প্রদায়ের এক ট্রাস্টের তরফে রুজু করা এক মামলার শুনানি হয় শীর্ষ আদালতে৷ জৈন সম্প্রদায়ের আর্জি ছিলো, তাদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান চলছে। এই উৎসবের শেষ দু’দিন বাইকুল্লা, দাদার ও চেম্বুরে জৈন মন্দির খুলে রাখার অনুমতি দেওয়া হোক৷
আদালত আর্জি মেনে দু’দিন মহারাষ্ট্রের তিনটি নির্দিষ্ট মন্দির খোলার নির্দেশ দিয়েছে৷ তবে একইসঙ্গে প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, এই নির্দেশ শুধুমাত্র উল্লেখিত ৩ মন্দিরের জন্যই সীমাবদ্ধ৷ একইসঙ্গে, হিন্দু মন্দিরও SOP মেনে খোলা যেতে পারে বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷

এ প্রসঙ্গে প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, “এই রায় অন্য কোনও ক্ষেত্রে প্রযোজ্য নয়৷ শুধুমাত্র ৩টি মন্দিরের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্যত্র নয়”। প্রধান বিচারপতি বিশেষভাবে বলেছেন, “গণেশ চতুর্থীর জন্য মহারাষ্ট্র ও দেশের অন্যত্র ভিড়ের বিষয় এই মত প্রযোজ্য নয়।”

আদালত বলেছে, “গণেশ চতুর্থী নিয়ে সব রাজ্য সরকার নিজস্ব সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না।”

জৈন সম্প্রদায়ের এক ট্রাস্টের তরফে দু’দিনের জন্য মন্দিরে দর্শনার্থীদের আসার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করে। মহারাষ্ট্র সরকার তাঁদের এই আবেদনের বিরোধিতা করেছিল। এদিনও শীর্ষ আদালতে মন্দির খোলার বিরোধিতা করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি মহামারি আবহে কোন কোন ধর্মীয় অনুষ্ঠান বাতিল হয়েছে, তার তালিকাও পেশ করেন। পুরীর রথযাত্রা পালনের উল্লেখ করে পালটা প্রধান বিচারপতি বলেন, “সামাজিক দূরত্ববিধি ও SOP মানলে, মন্দির-মসজিদ খোলা যেতেই পারে।”

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...