অর্জুনে সক্রিয় পুলিশ, মুকুলে নিষ্ক্রিয়, জোর চর্চা বিজেপিতে

Date:

Share post:

অর্জুন সিংয়ের মত ডাকসাইটে নেতার দুর্গে রাজ্য পুলিশ ঢুকে তল্লাশি চালালো। বন্ধ দরজা ভেঙে ঢোকার সক্রিয়তা দেখালো পুলিশ।

অথচ মুকুল রায়ের বিরুদ্ধে ৪৯টি মামলা থাকলেও নিষ্ক্রিয় পুলিশ। কিছু মামলায় গ্রেপ্তার না হওয়ার আইনি রক্ষাকবচ মুকুলের আছে। কিন্তু কোনো থানা কোনো তদন্তে এখন জিজ্ঞাসাবাদের নোটিশও পাঠাচ্ছে না।

বিজেপির অন্দরমহলেই এনিয়ে জোর চর্চা চলছে। বৈপরীত্য নিয়ে গুঞ্জন তুঙ্গে। অর্জুনপন্থী শিবির এনিয়ে ক্ষুব্ধও বটে। এই শিবিরের এক নেতা বলেন,” কে লড়ছে আর কে লড়াইয়ের ভান করে দিল্লির পদ নেওয়ার জন্য লালায়িত, সবাই বুঝতে পারছে। অর্জুন দুকুল রেখে চললে এই কথা পরিণতি হত না।” সূত্রের খবর, দিলীপ ঘোষ, সায়ন্তন বসুদের সঙ্গে আলোচনাতেও বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করছেন এক নেতা। দিলীপবাবু নাকি বলেছেন,” অনেকরকম কথাই তো শুনছি। দেখা যাক।”

এদিকে পুলিশ সূত্রে খবর, মুকুলবাবুর মামলাগুলির তদন্তের সব নথি প্রস্তুত আছে। প্রক্রিয়াটি আপাতত গতিহীন।
অন্যদিকে ইডির চিঠি পেয়ে তুমুল চাপে আছেন মুকুল। নারদ তদন্ত সংক্রান্ত চিঠি নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলছেন তিনি।
অসমর্থিত সূত্রে খবর মূলত এই চিঠির চাপেই “বিকল্প” সিদ্ধান্তে হোঁচট খাচ্ছেন মুকুল রায়।
এদিকে বিজেপিতে তাঁর বড় পদ পাওয়ার গল্প এখনও অথৈ জলে। কৈলাস একদিন সঙ্গে করে দিলীপের বাড়ির বৈঠকে তাঁকে নিয়ে গেলেও আদতে রাজ্য নেতৃত্বের কাছ থেকে তেমন সাড়া নেই। আপাতত চোখ নিয়ে একটু ব্যস্ত মুকুল।

কিন্তু অর্জুনের ক্ষেত্রে পুলিশ সক্রিয় হলেও কোন্ জাদুতে মুকুলের ৪৯টি মামলায় রুটিন জিজ্ঞাসাবাদের নোটিসটুকুও যাচ্ছে না, তা নিয়ে গুঞ্জন বাড়ছে।

spot_img

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...