Sunday, April 5, 2026

একুশের লক্ষ্যে সিপিএমের নতুন স্লোগান, অবশেষে বোধদয়! লিখছেন অভিজিৎ ঘোষ

Date:

Share post:

অভিজিৎ ঘোষ

স্লোগান ছিল ‘সরকারে নেই, দরকারে আছি।’ কিন্তু এই স্লোগানে যে নেতিবাচক দিক রয়েছে, তা টের পেয়েছে রাজ্যে ৩৪ বছর ক্ষমতায় থাকা সরকারি দল সিপিএম। তাই আগামী নির্বাচনের লক্ষ্যে স্লোগান বদলে হচ্ছে ‘দরকারে পাই, সরকারে চাই।’

১৯৭৮ সালে রাজ্যে ক্ষমতায় আসার সময় বামফ্রন্ট সরকারের স্লোগান ছিল ‘অন্ধকারের দিন শেষ হোক’। আটের দশকে ‘রক্ত দিয়ে বক্রেশ্বর গড়ছি গড়ব।’ নয়ের দশকে ‘ উন্নততর বামফ্রন্ট।’ তারপর বামফ্রন্টের বিকল্প বামফ্রন্ট, ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ।’ এরপর দুর্গ ভেঙে খানখান ‘বদলা নয় বদল চাই’ স্লোগানের কাছে। ক্রমশ বাম ভোট শীর্ণকায়। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর স্পর্ধা দেখাচ্ছে বামেরা। সরকারে নেই দরকারে আছি, এমন স্লোগানে যে সরকারে আসার ব্যাপারটা ফিকে হয় যাচ্ছে, সেটা বুঝে বামেরা বলছে, আমরা স্বেচ্ছ্বাসেবী সংগঠন নই। রাজনৈতিক দল। মানুষের কাজ করতে চাই, ক্ষমতাতেও আসতে চাই। বিকল্প সরকার গড়তে চাই।

এই লড়াইয়ে স্লোগান যে মানুষের মনের মধ্যে, বুকের মধ্যে দামামা বাজানোয় বড় ভূমিকে নেয় এবং নেবে, তা অতঃপর মস্তিষ্কের নরম অংশে প্রবেশ করেছে সিপিএমের। আর লকডাউনে পরিযায়ী শ্রমিকদের খাবার দেওয়া, সমবায় ক্যান্টিন চালানো, মানুষের কাছে ওষুধ, নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ায় সাড়া পাওয়ায় বিধানসভায় এই স্লোগানকে সামনে রেখে এগোতে চাইছে।

আসলে নিউ নর্মাল সময়ে সিপিএম পদে পদে বুঝতে পারছে, আধুনিক প্রচার মাধ্যমগুলিকে কাজে লাগাতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে স্লোগান, মিডিয়া থেকে টেকনোলজিকে ব্যবহার করতে হবে। নইলে পিছিয়ে পড়তে হবে। তবে স্লোগান নিয়ে তীব্র চর্চার মাঝেও বলতে হয়, অন্য রাজনৈতিক দলগুলি যতখানি সিরিয়াস ভঙ্গিতে এই কাজগুলো করছে, বাম এবং কংগ্রেস এখনও অধিকাংশ ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। দুটি দলেরই বোঝা উচিত, এই প্রজন্মকে সাম্রাজ্যবাদ আর ধর্মনিরপেক্ষতার বুলি আউড়ে আর প্রভাবিত করা যাবে না!!

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...