Thursday, April 2, 2026

ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে

Date:

Share post:

ঘনীভূত হচ্ছে নিম্নচাপ । বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি । টানা ২ দিনের বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর । শনিবার এই বৃষ্টি কিছুটা কমবে বলে হাওয়া অফিস জানালেও রবিবার থেকে ফের শুরু হবে দুর্যোগ।   কারণ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ক্রমশ বাড়ছে। তার ফলে রবিবার থেকেই ফের বৃষ্টিতে ভাসতে পারে গোটা রাজ্য। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থান করছে। সেখানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। তার ফলে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সর্তকতা। এই বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বন্যার সতর্কতা। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে নদী বাঁধ ভেঙে জলমগ্ন সুন্দরবনের একাধিক এলাকা। দীঘার সমুদ্রের জলোচ্ছ্বাসও বৃদ্ধি পেয়েছে । বাঁধ ভেঙে জল ঢুকেছে শংকরপুর, তাজপুরের বিভিন্ন এলাকায়। জলমগ্ন এলাকায় আটকে আছেন বহু মানুষ। কলকাতার ঠাকুর পুকুর, খিদিরপুর-সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন। এর মধ্যে আবার রবিবার থেকে বৃষ্টিতে বাড়তে শুরু করবে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব বর্ধমানে। মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অতি ভারী বৃষ্টির সর্তকতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও বীরভূমে। বুধবারে ও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা।

২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়াও। সমুদ্র সৈকত দিঘা, মন্দারমণি ও সাগরদ্বীপে সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...