Friday, June 26, 2026

ফের পদ্ম ছেড়ে ঘাসফুলে: কোচবিহারে তৃণমূলে যোগ কয়েকশো কর্মীর

Date:

Share post:

কোচবিহার ২ নম্বর ব্লকের ১১ নম্বর জেলা পরিষদ মণ্ডলের কয়েকশো কর্মী শনিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। কোচবিহার জেলা যুব তৃনমূল কার্যালয়ের সামনে তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেয় কোচবিহার জেলার যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এলাকার তৃণমূল নেতৃত্ব সজল রায় ও উজ্জল সরকারের হাত ধরে বিজেপি ছেড়ে এই কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অভিজিৎ দে ভৌমিক বলেন, “লোকসভা নির্বাচনের পরে ভয়ে, আতঙ্কে গ্রামবাসীরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁদের মোহ ভঙ্গ হয়। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের নীতি ও আদর্শকে পাথেয় করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন”। দলে যোগ দিয়ে তাঁরা বলেন, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুব যোদ্ধার লক্ষ্যকে সামনে রেখেই তাঁরা তৃণমূলে যোগ দেন।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...