Thursday, June 25, 2026

মাস্ক পরা নিয়ে নিয়ম শিথিল করল বেজিং, সন্তুষ্ট নন বাসিন্দারাই

Date:

Share post:

বেজিং থেকেই সারা বিশ্বে কোভিড ১৯ ছড়িয়েছিল বলে অভিযোগ। এর জেরে কার্যত একঘরে হয়ে ছিল চিন। একবার নয়, দুবার করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে চিনে। কিন্তু তারপরও সংক্রমণ কিছুটা কমতেই মাস্ক পরা নিয়ে নিয়ম শিথিল করল বেজিং। শুক্রবার, বেজিংয়ে প্রশাসন জানিয়েছে, এখন থেকে মাস্ক না পরে বেরোলেও চলবে।

কিন্তু যেখানে চিনে দ্বিতীয়বার সংক্রমণের ঢেউ রয়েছে, সেখানে বেজিং প্রশাসনের এই ধরণের সিদ্ধান্তের সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। তবে, সেখানকার প্রশাসনের দাবি, যেহেতু গত ১৩ দিন ধরে একটিও নতুন করোনা আক্রান্তের খবর মেলেনি,সেই কারণেই এই সিদ্ধান্ত।
তবে, বেজিং-এর স্থানীয় বাসিন্দারা এই নির্দেশকে তেমন আমল দেননি। শুক্রবারও, প্রায় ৮০ শতাংশ মানুষ মাস্ক পরেই বেড়িয়েছেন। তাঁদের বক্তব্য, এখনও আতঙ্ক কাটেনি। তাই মাস্ক পরে বেরতেই স্বচ্ছন্দ্য বোধ করছেন। এই নিয়ে দ্বিতীয়বার মাস্ক না পরার নির্দেশ দিল বেজিং প্রশাসন। এপ্রিল মাসের শেষ একবার মাস্ক না পরার নির্দেশ জারি করে বেজিংয়ের মিউনিসিপ্যাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল। কিন্তু তারপরেই নতুন করে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেই ভুল থেকে যে বেজিং প্রশাসন যে শিক্ষা নেয়নি সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...