Monday, March 23, 2026

রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব শেষ, এবার দায় নিক কেন্দ্র

Date:

Share post:

দেশ জুড়ে মূল্যবৃদ্ধি অব্যাহত। চলতি মাসে রিজার্ভ ব্যাঙ্ক ঋণনীতিতে সুদ কমায়নি। এক্ষেত্রে আরও অপেক্ষা করার বার্তা দেন গভর্নর শক্তিকান্ত দাস। এরপরই প্রশ্ন উঠছে, সুদ ছাঁটার মাধ্যমে খরচ কমিয়ে চাহিদা বাড়ানো বা শিল্পের লগ্নির পথ আরও চওড়া করার প্রক্রিয়া বন্ধ করল আরবিআই।

অর্থনীতিবিদদের মতে, এটাকে কার্যত দাঁড়ি টানাই বলে। কারণ সুদ কমানো শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদিকে জোগান নেই। ফলে মূল্যবৃদ্ধি কমার সম্ভাবনা নেই। এবার অর্থনীতির হাল ফেরানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন শক্তিকান্ত দাস।

শুক্রবার এক সাক্ষাৎকারে সুদ কমানোর কৌশল খোলা আছে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। ব্যাঙ্কগুলির হাতে বেশি টাকা দিতে রিভার্স রেপো রেট কিছুটা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর। ২০১৯ সাল ও চলতি বছরে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থনীতিবিদদের মতে, খুব বেশি হলে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে আরবিআই।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...