Saturday, April 4, 2026

পৌষমেলা-বসন্ত উৎসব পালনে সরকারি উদ্যোগের আর্জি: মুখ্যমন্ত্রীকে চিঠি সুভাষ দত্তের

Date:

Share post:

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্ত উৎসব পালনে সরকারি উদ্যোগের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। চিঠিতে তিনি লেখেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা না করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ বছর বসন্ত উৎসব পালন করেনি। কিন্তু এই উৎসব দুটি ঐতিহ্যশালী, ঐতিহাসিক এবং সর্বস্তরে সমাদৃত। কিন্তু পরিবেশ বিধি মেনে অনুষ্ঠানগুলি পরিচালনা করতে না পেরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলি বন্ধ করে দিয়েছে বা দিচ্ছে বলে অভিযোগ সুভাষ দত্তের। এই পরিস্থিতিতে এই দুটো অনুষ্ঠান শান্তিনিকেতনেই অন্য কোনও জায়গায় করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, বিকল্প স্থানে এই অনুষ্ঠান করার বিষয় তিনি যেন উদ্যোগ নেন।

পরিবেশের ক্ষতি, এলাকার আইন-শৃঙ্খলার অবনতি ইত্যাদি বিভিন্ন অজুহাতে এবছর বসন্ত উৎসব পালন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু তাই নয়, পৌষমেলাও না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই প্রেক্ষিতে বাংলার সাংস্কৃতিক মানচিত্রের দুটি উল্লেখযোগ্য উৎসব পালন করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন পরিবেশবিদ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...