Wednesday, June 24, 2026

দাউদ আছে পাকিস্তানেই , মেনে নিল ইসলামাবাদ

Date:

Share post:

পাকিস্তানেই লুকিয়ে আছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিম কাসকর। শনিবার একথা স্বীকার করে নিয়েছে খোদ পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের তরফে এই খবর জানা গিয়েছে। ইমরান খান সরকার দাউদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।

শুধু দাউদ নয়, এদিন ৮৮ জন কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে হাফিজ সঈদ, মাসুদ আজহারের নামও।

প্রসঙ্গত, ভারত একাধিকবার দাবি করেছে যে দাউদ আছে পাকিস্তানেই। কিন্তু পাকিস্তান এতদিন তা সেকথা স্বীকার করেনি। ভারতীয়দের গোয়েন্দাদের হাতে একাধিকবার প্রমাণ এলেও পাক সরকার কখনও এই বিষয়টি মানতে চায়নি । পাকিস্তানের একাধিক জায়গায় দাউদের উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে। এদিন পাক সরকারের দেওয়া তালিকা অনুযায়ী করাচিতে রয়েছে দাউদ ইব্রাহিম।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...