Monday, April 13, 2026

সন্দীপ খুন করেছে সুশান্তকে! করনি সেনার নেতার অভিযোগে উত্তপ্ত মুম্বই

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এবার নয়া বিস্ফোরণ। বিস্ফোরক অভিযোগ মুম্বই করনি সেনার নেতা তথা উপাধ্যক্ষ সুরজিৎ সিং রাঠোড়। সুরজিতের দাবি, সুশান্তর মৃত্যুতে সন্দীপ সিংয়ের আচরণ রীতিমতো সন্দেহজনক। কুপার হাসপাতালের মর্গে রিয়ার সঙ্গে সন্দীপ এসেছিলেন। সুশান্তের দেহ দেখার পর পুলিশের সঙ্গে সন্দীপ দুবাই নিয়ে কথা বলে। আমার মনে হয় সুশান্ত খুনে সন্দীপ জড়িয়ে আছে।

সুশান্তের অভিনয় করা ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’র প্রযোজক এই সন্দীপ। সুশান্তের মৃত্যুর পর তার ফ্ল্যাটে সন্দীপ আসে। এমনকী মর্গ থেকে রিয়ার সঙ্গে বেরনোর পর সন্দীপ থামস আপ দেখায়। প্রশ্ন, কেন দেখাল? কিসের জন্য এই চিহ্ন। কুপার হাসপাতালের স্টাফদের অনুরোধ করেই রিয়াকে সুশান্তের দেহ দেখতে দেওয়া হয়। সুশান্তের মুখ থেকে কাপড় সরায় সুরজিৎ। সুশান্তকে দেখে রিয়া শুধু তার বুকে হাত রেখে বলে ‘সরি বাবু’। সুরজিৎকে দেখে সন্দীপ জিজ্ঞাসা করে আপনি কে? উত্তরে সুরজিৎ তার রাজনৈতিক পরিচয় দেয়। শুনে ঘটনাস্থল থেকে সরে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে শুরু করে। পুলিশকে বলে ঘটনাস্থল থেকে আমাকে সরিয়ে দিতে। পুলিশকে আমি বলেছিলাম, আমি সুশান্তের পরিবারের। দেখছিলাম সন্দীপ অদ্ভুত আচরণ করছিল। ওকে দেখে যে কেউ বলবে কিছু একটা হয়েছিল।

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...